দেখুন বাংলাদেশ
কর্মব্যস্ত জীবনে ভ্রমণের সময় সীমিত। তাই অল্প সময়ে সেরা অভিজ্ঞতা পেতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও নির্ভরযোগ্য তথ্য। দেখুন বাংলাদেশ বইটিতে বাংলাদেশের বিভিন্ন ভ্রমণস্থলে যাতায়াতের উপায়, থাকার ব্যবস্থা, দর্শনীয় স্থান এবং স্থানীয় ইতিহাসসহ প্রয়োজনীয় তথ্য সহজভাবে তুলে ধরা হয়েছে, যাতে ভ্রমণ আরও আনন্দদায়ক ও ঝামেলামুক্ত হয়।
কর্মব্যস্ত জীবনে বেড়ানোর সময় আর সুযোগ দুটোই কম। অথচ বিশ্ব মানচিত্রের ছোট্ট এই বাংলাদেশে বেড়ানোর জায়গার অভাব নেই। বেড়ানোর সীমিত সময়ের সবচেয়ে ভালো ব্যবহারের জন্য অভিজ্ঞদের পরামর্শ খুব কাজে লাগে। দেখুন বাংলাদেশ বইটি সেই পরামর্শ দেওয়ার কাজ কিছুটা হলেও করতে পারবে। হুটহাট নিজের খেয়ালখুশিমতো কোনো দিকনির্দেশকের উদ্দেশ্যে বইটি লেখা নয়, কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে কমবেশি সবই করতে হয় মেপে, ঘড়ি ধরে। কখন কোথায় বেড়াতে যাবেন, সেটা নির্বাচন করা একটি জরুরি বিষয়। আবার শুধু জায়গা নির্বাচন করলেই নয়; সেখানে গিয়ে বিশেষ করে রাতে কোথায় থাকবেন, কোন কোন জায়গা না দেখলেই নয়, এলাকায় কীভাবে ঘুরবেন (স্থানীয় যানবাহন), এসব তথ্য আগে থেকে জানা থাকা প্রয়োজন। অনেক জায়গাতে এখন আর হুট করে গেলেই চলে না। কমপক্ষে হোটেলকক্ষ আগে থেকে নিশ্চিত না করে গেলে ভ্রমণের আনন্দ বিষাদে পরিণত হতে পারে। বাংলাদেশের বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়ার উপায়, সেখানে থাকার স্থান, দর্শনীয় ও প্রসিদ্ধ স্থান, বস্তু এবং স্থানীয় ইতিহাসের মতো সব তথ্য মিলবে এ বইটিতে।
Author: Mustafiz Mamun
- Price
- ৳ 1,000.00
- Publisher
- অবসর প্রকাশনা সংস্থা
- Publication Date
- 2011
- Pages
- 608
- ISBN
- 9789848793442
- Weight
- 300 g
We believe important books do not always require mass production.
